
পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে সাংবাদিক নুরুজ্জামান শেখ সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। এক বার্তায় তিনি ঈদকে কেন্দ্র করে সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসার কল্যাণ কামনা করেছেন।
এবারের ঈদুল ফিতর যেন সবার জন্য আনন্দের, শান্তির এবং ঐক্যবদ্ধ হওয়ার এক নতুন সূচনা হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
নুরুজ্জামান শেখ বলেন, “ঈদ আমাদের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক সহানুভূতির বার্তা পৌঁছায়। এই পবিত্র দিনে আমি সকলের জন্য আল্লাহর অশেষ রহমত, শান্তি ও সুস্থতা কামনা করছি। ঈদের আনন্দ সবার জীবনে সুখের এবং পূর্ণতা নিয়ে আসুক।”
সাংবাদিক নুরুজ্জামান শেখ তার সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদে সকলের মুখে হাসি থাকুক, সকল পরিবারে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক।”
এ ধরনের শুভেচ্ছা বার্তা দেশের মানুষের মধ্যে একটি নয়া শক্তি ও আশার বাতি হয়ে ওঠে, যা জাতিকে আরও একতাবদ্ধ করে।
