
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
শাহিন মিয়া
পলাশ, নরসিংদী: পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন দেশবাসীকে আন্তরিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বাহক। এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা পরিবর্তনের দিন নয়, এটি নতুন আশা, নতুন সম্ভাবনার প্রতীক। আমি সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা সকল বিভেদ ভুলে একসাথে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতিকে লালন ও সংরক্ষণে আমাদের সবার ভূমিকা রাখা উচিত। বাংলা নববর্ষ আমাদের ঐক্যের বার্তা বহন করে।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি পলাশ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
