
মোঃ বুলবুল
সীমান্তে উত্তেজনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একাধিক স্থানে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষই হতাহতের মুখে পড়েছে।
ভারতের হামলার জবাবে পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি বাহিনী ভারতীয় দুটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং চারটি নজরদারী ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। এসব হামলায় অন্তত ২২ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
অন্যদিকে, ভারত পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হামলায় সাতজন পাক সেনা ও এক শিশু প্রাণ হারিয়েছে।
ভারত হামলা চালিয়েছে তিনটি ভিন্ন স্থানে মোট ৯ বার। জবাবে পাকিস্তান ৫টি লক্ষ্যবস্তুতে ১৫ বার হামলা চালায়। হামলার সময় ভারত একটি মসজিদ ধ্বংস করেছে, আর পাকিস্তান ধ্বংস করেছে একটি ভারতীয় ব্রিগেড সদরদপ্তর।
ভারত ছুড়েছে ৯টি ব্যালিস্টিক মিসাইল, আর পাকিস্তান ছুড়েছে মোট ১৫টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। ভারতের হামলায় পাকিস্তানের একটি আবাসিক ভবন ধ্বংস হলেও, পাকিস্তান পাল্টা হামলায় ভারতের ৪টি সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে।
বর্তমানে পরিস্থিতি আরও উত্তপ্ত। পাকিস্তানের দেড় শতাধিক সেনা জম্মুর অভ্যন্তরে প্রবেশ করে স্থলাভিযান শুরু করেছে। তবে ভারতীয় বাহিনী এখনও পর্যন্ত পাক সীমান্ত ভেদ করতে পারেনি বলে জানা গেছে।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
