
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়া সাংবাদিক রুকনুজ্জামান সেলিম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ করে। পবিত্র এই দিনে ত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন উদ্ভাসিত হোক। পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমাজে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা, পবিত্র ঈদুল আযহা আমাদের সেই শিক্ষাই দেয়।
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা ও ভাগাভাগির শিক্ষা। ধনী-গরিব নির্বিশেষে সকলে যেন এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারে, সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।
সমাজে বৈষম্যে দুর করে, গরীব, অসহায় মানুষেদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি।
তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
