
ঢাকা, ২ জুন ২০২৫:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিয়স্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ড. মাহমুদুল হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের এক মহান আদর্শ। এই পবিত্র দিনে আমরা যেন কুরবানি ব্যবস্থার মাধ্যমে মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আমরা যেন ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের মাঝেও ছড়িয়ে দিতে পারি।”
ড. মাহমুদুল হাসান সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
