
শরীয়তুল্লাহ অন্তর
ফিরে দেখা ১৮ জুলাই ২০২৪, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলনের অংশ হিসেবে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় ছাত্র ও তরুণদের সঙ্গে নিয়ে এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
এই দিনে রাজপথে থাকা জনতার কণ্ঠে ছিল একটাই স্লোগান—স্বৈরাচার হাসিনার পদত্যাগ চাই।
তাদের এ সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়।
