বিশেষ প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদ আলম মোল্লাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অপপ্রচারে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।এ ব্যাপারে পলাশ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি নং -১৫১৩।নেতাকর্মীদের ভাষ্যমতে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা আলম মোল্লাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা জানান, আলম মোল্লা একজন সৎ, নির্ভীক ও দলের প্রতি নিবেদিত প্রাণ নেতা, যার জনপ্রিয়তাকে ক্ষুন্ন করতেই এই অপচেষ্টা চলছে।নেতাকর্মীরা দ্রুত এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের খুঁজে বের করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তারা আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মিথ্যাচার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দলীয়ভাবে সকলের প্রতি আহ্বান জানাই বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার।
এদিকে বিএনপি নেতা আলম নিজেও তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই ধরনের অপপ্রচার আমাকে দমিয়ে রাখতে পারবে না।

