এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির এক্তিয়ারপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মে মাসে পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তির তথ্য পাওয়া যায়।
১৯শে আগস্ট মঙ্গলবার সরজমিনে গিয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন’কে না পাওয়া গেলেও সহকারী শিক্ষকের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গিয়ে মে মাসে ছাত্র ভর্তি আলামত পাওয়া যায়।
হাজিরা রেজিস্ট্রার বলছে মে মাসে ছাত্র ভর্তি করা হয়েছে। হাজিরা খাতার ক্রমিক অনুসারে ১৮, ২২ ও ২৭ নং রোলের ছাত্র ছাত্রী চলিত বছরের মে মাসে ভর্তি করা হয়েছে। তাছাড়া জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনজন ছাত্রর নাম, অন্য ছাত্রর নাম মুছে নতুন ভাবে বসানো হয়েছে তা একদম স্পষ্ট বুজা যায়।
এবিষয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মে মাসে ছাত্র ভর্তি বিষয়টি অস্বীকার করেন। পরে বিভিন্ন সাংবাদিকের নাম পরিচয় দিয়ে নিজেকে সাংবাদিকের আত্মীয় পরিচয়ে সংবাদটি না করার অনুরোধ করেন। কিন্তুক ছাত্র ভর্তি বিষয় কোন সদুত্তর দিতে পারিনি।
এবিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম অসুস্থ থাকার কারনে উনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কোন ছাত্র যদি পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে হয় অবশ্যই উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি পত্র নিতে হবে। আমার জানামতে ঐ স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন কোন ছাত্র ভর্তি করা জন্য আমার কাছে অনুমতি পত্রের জন্য আসেনি। তারপরও কিভাবে ছাত্র ভর্তি করেছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।
আগামী পর্বে আসছে বিস্তারিত জানতে চোখ রাখুন,,,,,,, পত্রিকায়।

