এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়ায় সুরমা মহাউৎসব কমিটির সাবেক সভাপতি দিলীপ পালের বিরুদ্ধে মালামালসহ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎদের অভিযোগ উঠেছে।
উপজেলার ৬নং শাজাহানপুর ইউপি’র তেলিয়াপাড়ায় গ্রামের নিবারন পালের ছেলে দিলীপ পাল (৫৫) তেলিয়াপাড়ায় সুরমা মহাউৎসব কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মেয়াদকালে বহু অপকর্মে লিপ্ত হয়। মন্দিরের জায়গার গাছ বিক্রি, রড, সিমেন্টের পালা, ইট বিক্রি করেন লক্ষ লক্ষ টাকার ও উৎসব কমিটির নগদ প্রায় তিন লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়া পূর্ব কমিটির সভাপতিসহ আরো অন্যান্য সদস্যরা মিলে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
উৎসব কমিটির সকল সদস্য দফায় দফায় দিলীপ পালের সাথে যোগাযোগ করেও তার কোন সমাধান করতে পারিনি। পরে নতুন কমিটি গঠন করেন সদস্যরা। এবং দিলীপ পাল’কে বহিষ্কার করা হয়।
এবিষয়ে সাবেক সভাপতি দিলীপ পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সুরমা-তেলিয়াপাড়া মহাউৎসব ২০২৬ এর নতুন কমিটিতে সভাপতি শ্রীযুক্ত বাবু সুরঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু নারায়ণ সরকার নয়ন নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

