বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। এ র্যালিতে গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, তৃণমূলের প্রিয় নেতা সরকার জাবেদ আহমেদ সুমন নেতৃত্ব দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে হাজারো জনতা উচ্ছ্বাসের সঙ্গে র্যালিতে যোগ দেন। জনগণের ঢল প্রমাণ করে, সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এলাকায় বিএনপি আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে গাজীপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ও জনসম্পৃক্ততা ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।

