গাজীপুর পুবাইল মীরের বাজার জনতা স্মার্ট কাঁচাবাজারে সিম ও টমেটোর দাম বেড়েছে। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল থাকায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিম ২০০ টাকা কেজি, টমেটো ১০০-১১০ টাকা কেজি।
বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, “সবজি কিনতে এখন কিছুটা স্বস্তি লাগছে। শুধু সিম আর টমেটোর দামই বেশি। বিক্রেতাদের দাবি, মৌসুমি সরবরাহ কম থাকায় এ দুটি সবজির দাম বেড়েছে।
অন্যদিকে লাউ, করলা, পেঁপে, শিম, পটলসহ অন্যান্য মৌসুমি সবজি আগের দামের মধ্যেই বিক্রি হচ্ছে। মাছ, ডাল, ডিম ও অন্যান্য নিত্যপণ্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।

