তৌফিকুর রহমান ষ্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলার পলাশ থানার আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় চরসিন্দুর ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক (সাংগঠনিক সম্পাদক, পলাশ উপজেলা বিএনপি) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে ড. আব্দুল মঈন খান ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরে ড. আব্দুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবু বকর সিদ্দিক । উদ্বোধনী বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খান এবং তিনি তার বক্তব্যে বলেন — অন্যায় এর কাছে মাথা নত করা যাবে না, সবসময় সতর্ক থাকতে হবে। এবং পরে তিনি তার নেতাকর্মীদেরকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তার দিকনির্দেশনা দেন।

