বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন নাজমুল মন্ডল। এরই ধারাবাহিকতায় তার জনপ্রিয়তা ও প্রভাব বৃদ্ধি পাওয়ায় একটি মহল তাকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে নাজমুল মন্ডল জানান, “আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে রাজনীতি করেছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমি সংগঠনের নেতাকর্মীদের এসব গুজবে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
দলীয় নেতাকর্মীরা এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন।

