শরীয়ত উল্লাহ অন্তর :
টঙ্গীর একটি গোডাউনে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা যুবদল কর্মী আল আমিন বাবুর পরিবারকে শোক ও সান্ত্বনা দিতে ছুটে যান গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু আজ সোমবার বিকেলে তিনি মরহুমের টঙ্গীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বাবুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “বাবুর মতো নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, আমাদের সংগঠনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। বিএনপি সবসময় বাবুর পরিবারের পাশে থাকবে।আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শাহিন সাবেক যুগ্ন আহবায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি, মাহবুবুল আলম সাবেক সাধারণ সম্পাদক ৪৩ নং ওয়ার্ড বিএনপি। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন এবং পরিবারকে আর্থিক ও মানসিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

