বিশেষ প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রচারিত একটি সংবাদ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রয়েল হায়দার । তিনি বলেন, “আমাকে নিয়ে প্রচারিত ওই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। এর মাধ্যমে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে।প্রতিবাদে আরও বলা হয়, প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি এবং সত্যের পক্ষে আছি। কেউ যদি অসত্য সংবাদ প্রকাশ করে থাকে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রচার না করতে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে।শেষে তিনি বলেন, “আমি ন্যায়ের পথে আছি। আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা চলছে, তা সফল হবে না। সত্য প্রকাশের মধ্য দিয়েই সকল বিভ্রান্তির অবসান ঘটবে।”

