সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার উদ্যোগে এক আনন্দঘন কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে। পত্রিকার সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন সহকারি সম্পাদক,ঢাকার কথা,প্রকাশক ও সম্পাদক দৈনিক বাতায়ন বার্তা,মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক তৈমুর আলম অপু এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহকারী সম্পাদক মিরাজ আলম ভূঁইয়া, প্রতিবেদক, ফটোসাংবাদিকসহ পুরো টিম এ সফরে অংশ নেন। পেশাগত ব্যস্ততার ভিড়েও সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, টিমওয়ার্ক শক্তিশালী করা এবং মনোমালিন্য দূর করার লক্ষ্যে এই ভ্রমণের আয়োজন করা হয়।উক্ত ভ্রমণের মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক বাতায়ন বার্তা পত্রিকা। নির্মল প্রকৃতি, বিস্তীর্ণ সমুদ্রতট এবং পাহাড়–সমুদ্রবেষ্টিত মনোরম পরিবেশ উপভোগ করে পত্রিকা পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক অনানুষ্ঠানিক আলোচনাও করেন। সফরে পত্রিকার উন্নয়ন এবং পাঠকদের জন্য আরও মানসম্মত সংবাদ উপস্থাপনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় হয়।
ভ্রমণে অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন শুধু বিনোদন নয়; বরং দলীয় মনোবল বৃদ্ধি এবং কর্মপ্রেরণা জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে পত্রিকার পক্ষ থেকে আরও এমন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

