
বিশেষ প্রতিনিধি :
সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম শিকদার ফেলু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
শাহ আলম শিকদার ফেলু এলাকার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পাশাপাশি স্থানীয় সমাজ উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। সবাই আশা প্রকাশ করেছেন, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন সবাই বীর মুক্তিযোদ্ধা শাহ আলম শিকদার ফেলু মেম্বারের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। আমিন।
