রুকনুজ্জামান সেলিম
ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সৈয়দ রয়েল হায়দার(পীর সাহেব) ।
পাগাড় নিজ বাস ভবন, শাহ সাহেব বাড়িতে এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান,নতুন বছরের আগমনকে মানবিক মূল্যবোধ, শিক্ষা, সহযোগিতা ও সমৃদ্ধির বার্তা হিসেবে উল্লেখ করে তিনি সকলকে এক সুসংহত ও উন্নত সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, “২০২৬ সাল হোক নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য ও নতুন সাফল্যের বছর। আমি আশা করি প্রত্যেকে মানবিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা সমঝোতা ও জ্ঞ্যন অন্বেষণের চেতনায় এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “গত বছরের সব ব্যর্থতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে ২০২৬ সালে সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসারণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সকলে একত্রে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিশেষভাবে উল্লেখ করেন, “শিক্ষা ও নৈতিক মূল্যবোধই একটি জাতিকে সত্যিকারের উন্নতির পথে পরিচালিত করতে পারে। চলুন আমরা সবাই মিলে সমাজের প্রত্যেকটি স্তরে শিক্ষা, তথ্য ও সমতার সুযোগ নিশ্চিত করি।”
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এমন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শুভেচ্ছা জানাচ্ছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রবাসীসহ সকলকে একত্রে আনন্দ ও সমৃদ্ধির বার্তা পাঠিয়েছেন এবং নতুন বছরকে নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
নতুন বছরকে সামনে রেখে সামাজিক, শিক্ষাগত ও নৈতিক উন্নয়নের প্রতি জোর দিয়ে সৈয়দ রয়েল হায়দার, পীর সাহেব আশা প্রকাশ করেছেন যে ২০২৬ সাল সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ জিন্দাবাদ। 🌹❤️🌺

