
বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর ৫৭ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাশেদুল ইসলাম কিরণ বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।
তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি সবাইকে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।
