এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে পানি উন্নয়নের জমি ভরাট করছেন।
স্থানীয়রা জানান, ঝন্টু সাহার প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চলছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে। অন্যদিকে নদী ও খাল ভরাট হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে, সাথে সাথে গরিব সাধারণ কৃষকদের জমিও জোর করে ভরাট করে নিয়েছে ।
এলাকাবাসীদের কাছে জানা যায় সাবেক এমপি আফজাল হোসেনের এর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে জমি দখল করার অভিযোগও রয়েছে। এলাকাবাসী বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন।
সরকারি জমি ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ।এলাকার সাধারণ মানুষ অবৈধ বালু ভরাট বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

