
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরনিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে । মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশের উদ্দেশে উসকানিমূলক ও হুমকিমূলক স্লোগান দিতে শোনা যায়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে পুলিশের বিরুদ্ধে হুমকিসূচক বক্তব্যও শোনা যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের হুমকিমূলক বক্তব্য ও আকস্মিক মিছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
