পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরের ৪৩নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই সবার প্রত্যাশা। তিনি বলেন, ঈদ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সবাই মিলে তা ভাগাভাগি করে নিতে পারি।
তিনি গাজীপুর মহানগরের ৪৩নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের এই আনন্দে ভরে উঠুক প্রতিটি ঘর—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

