নরসিংদী জেলার পলাশ উপজেলার বিএনপি’র সহ-সভাপতি এবং চরসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেন জনি পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখি—এটাই আমার কামনা।”তিনি আরও বলেন, চরসিন্দুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তিনি সর্বদা কাজ করে যেতে চান। আগামী দিনগুলোতে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।আওলাদ হোসেন জনি চরসিন্দুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।

