নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান মামুন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তরুণ সমাজকে সংগঠিত করতে হবে।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরে আসবে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি সকল শহীদ যুবদল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বর্তমান আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতি শুভ কামনা জানান।

