
টঙ্গী, ২৯ মার্চ ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গী শহরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতরের আনন্দকে আরো স্মরণীয় করতে বিএনপি এই উদ্যোগ গ্রহণ করেছে।
আজ দুপুরে টঙ্গী শহরের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি রাকিব উদ্দিন সরকার পাপ্পু ওবিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থকরা এবং সামাজিক ব্যক্তিত্বরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ঈদের নতুন পোশাক , যা ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সানন্দে বিতরণ করা হয়। স্থানীয় নেতারা জানান, এই উদ্যোগের মাধ্যমে বিএনপি দলের নেতারা জনগণের পাশে দাঁড়ানোর এবং তাদের সুখ-দুঃখে শামিল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময় বিএনপির নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি সবসময় মানুষের পাশে থাকবে এবং তাদের সুখ-দুঃখে সমবেদনা জানাবে।”
এছাড়া, তারা আরো জানান যে, ঈদের মতো উৎসবের দিনে এমন উদ্যোগ মানুষের মাঝে ভালবাসা ও সহানুভূতির বার্তা পৌঁছে দেয়।
