
মোঃ হানিফ হোসেন
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
