গাজীপুর:
টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এক আনন্দঘন নৌভ্রমণে অংশগ্রহণ করেন গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, তরুণ সমাজের আশা ও প্রেরণার প্রতীক ও গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।আরো অংশগ্রহণ করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এবং যুব দলের নেতা কর্মীরা।
দিনব্যাপী এই আয়োজনে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের কথা বলতেই সবসময় পাশে থাকেন জাবেদ আহমেদ সুমন। নৌভ্রমণে অংশগ্রহণ করে সবাই উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “যুব সমাজই আগামী দিনের চালিকা শক্তি। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
দিনব্যাপী এই নৌভ্রমণ আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং সবাই আগামীর সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

