
গাজীপুর, ২৭ জুলাই ২০২৬: ডিআইইউ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন গাজীপুর বার,বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কালাম আজাদ। আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য গঠিত একবছরের এই কমিটিতে তার নির্বাচনকে সমিতির ইতিহাসে এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য অধ্যায় হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এডভোকেট আবুল কালাম আজাদ। নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি আমার কর্মজীবনের এক বিশাল প্রাপ্তি। ডিআইইউ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা শুধু সম্মানের নয়, এটি এক বিশাল দায়িত্বও।”
নির্বাচনী প্রচারণায় তিনি তাঁর উন্নয়নমূলক পরিকল্পনা ও আইনজীবীদের কল্যাণে নানা উদ্যোগের কথা তুলে ধরেন, যা ভোটারদের মনে স্থান করে নেয়। তার এই জয়কে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
জয়লাভের পর তিনি তার সহকর্মী, সমর্থক এবং সকল আইনজীবী সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আগামী দিনে সমিতির সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবার দোয়া ও অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
আইন মহলে পরিচিত মুখ এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে আগামী একবছর গাজীপুর জেলা ডিআইইউ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন গাজীপুর বার আরও গতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।
