
ঢাকা, ৩ জুন ২০২৫:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা মহানগর ১৪ নং ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি মিরাজ আলম ভূইয়া দীপ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের হৃদয়কে করে উদার, সমাজকে করে ঐক্যবদ্ধ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন এবং এই উৎসব যেন বয়ে আনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় আমি সব সময় চেষ্টা করি সমাজের জন্য কাজ করতে। আমি ১৪ নং ওয়ার্ডের প্রতিটি মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
মিরাজ আলম ভূইয়া দীপের এ শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ওয়ার্ডবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীপ সবসময় এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকেন, যা তাকে একজন আপনজন করে তুলেছে।
