নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সহ-সভাপতি পলাশ থানা স্বেচ্ছাসেবক দল এবং চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন। সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকা, উন্নয়নমূলক উদ্যোগে সরাসরি সম্পৃক্ততা এবং সবার সাথে সহজ-সরল আচরণের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ইকবাল হোসেন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সংস্কার ও মসজিদ-মাদরাসা উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। করোনাকালীন সময়েও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন বলে এলাকাবাসী জানান।
চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভা ও পথসভা করছেন তিনি। এসব সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার করে তিনি বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য নির্বাচন করতে চাই। জনগণের সমস্যাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”
স্থানীয় যুবক ও প্রবীণদের মতে, একজন সৎ, সাহসী ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবেই ইকবাল হোসেনকে দেখতে চান তারা। অনেকেই মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হলে চরসিন্দুর ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এলাকাবাসীর আশা—ইকবাল হোসেনের নেতৃত্বে চরসিন্দুর ইউনিয়ন হবে একটি শান্তিপূর্ণ, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ।

