বিশেষ প্রতিনিধি: গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন ধীরে ধীরে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে স্থান করে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের পাশে থেকে কাজ করায় এলাকায় তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্রে জানা যায়, প্রভাষক বশির উদ্দিন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান তৃণমূলে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এলাকার একাধিক নেতা-কর্মী জানান, তিনি সহজ-সরল জীবনযাপন, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং দলীয় সংকটে সাহসী ভূমিকার কারণে সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে তার জনপ্রিয়তা বিএনপির জন্য বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।

