নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই নং দামপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র দিনে সকলের জীবনে বয়ে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
পরিশেষে তিনি দুই নং দামপাড়া ইউনিয়নবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান—ঈদ মোবারক।

