শাহিন মিয়া
নরসিংদী, ৭ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনি গাজা হত্যার প্রতিবাদে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই বিক্ষোভে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো দিয়ে ঘুরেন।
বিক্ষোভকারীরা গাজা সহ সহিংসতা বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে নানা স্লোগান দেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। বিক্ষোভের আয়োজকরা বলেন, বিশ্ববাসীকে এখন একযোগে কাজ করে এই মানবাধিকার লঙ্ঘন রোধ করতে হবে।”
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর এ ধরনের অমানবিক হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের দাবি, অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধ করা হোক এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জোরালো পদক্ষেপ নেওয়া হোক।
এছাড়াও, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে “গাজায় হামলা বন্ধ করো”, “ফিলিস্তি নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা প্রকাশ পায়।
