
নরসিংদী, ১ জুলাই:
নরসিংদী জেলার রায়পুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর উত্তরপাড়া এলাকা থেকে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজ যুবকের নাম ফারুক মিয়া । তার পিতার নাম আওলাদ হোসেন, মাতার নাম আনোয়ারা বেগম।
গত ২৬ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা জানান, অনেক খোঁজাখুঁজি এবং স্থানীয় এলাকায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ফারুক মিয়া একজন শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, যার নিজ থেকে চলাফেরা এবং সঠিকভাবে নিজের পরিচয় দেওয়া সম্ভব নয়। এজন্য পরিবারের দুশ্চিন্তা বাড়ছে প্রতিদিন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে:
📞 মোবাইল: ০১৮২৯-২৪৫৯৪৭ (ফারুকের পিতা আওলাদ হোসেন)
