
তার জন্ম ১৯৫০ সালে চাঁদপুর জেলার, হাজীগন্জ উপজেলার দেশতা গ্রামে জন্ম গ্রহন করেন সাদেক বাচ্চু
১৯৭২ সালে সদ্য মেট্রিক পাশ করেন -সাদেক বাচ্চু
হঠাৎ করে তার বাবা মারা যান – সংসারে ৩ ভাই ৫ বোন বিধবা দাদি ফুফু সহ মোট ১১ জনের বিশাল সংসার – পড়ে যায় সাদেক বাচ্চুর ঘাড়ে – কারন তিনি ছিলেন বাবার বড় সন্তান -শুরু হয় তার স্ট্রাগল লাইভ কখনও খেয়ে কখনও না খেয়ে সংসার চলতে থাকে তাদের জীবন – তখন উপাই না পেয়ে ” ডাক বিভাগে ছোট্ট একটি চাকুরী নেন সংসারের সবার জীবন বাঁচার তাগিদে
এরপর – মন্চ নাটক, টিভি নাটকে – পুরো দমে অভিনয় শুরু করেন – অভিনয় করে টুক টাক যা পান তা দিয়ে অন্যান্য ভাই বোনের পড়া শুনার খরচ চালান
দিনে পড়াশুনার সুযোগ না থাকায় – নাইট কলেজে – ভর্তি হন আই এ – তারপর পাশ করেন – বি এ
এরপর – বিখ্যাত পরিচালক শহিদুল আমিন পরিচালিত ” রামের সমিতি ” ছবিতে নায়ক হিসেবে অভিনয় করে চলচ্চিত্রে রুপালী পর্দায় আসেন – সাদেক বাচ্চু
এরপর – স্বর্প-রানী খ্যাত নায়িকা – সুনেত্রার সাথে আরো একটি ছবিতে তিনি নায়ক হিসেবে অভিনয় করেন কিন্তু এই ছবিটি মুক্তি পায়নি
নায়ক হিসেবে – খুব একটি সুবিধা না করতে পেরে তিনি ট্র্যাক পরিবর্তন করে – ভিলেন হয়ে যান – শহিদুল হক খান – পরিচালিত ” সুখের সন্ধানে ” ছবিতে। ছবিটি মুক্তি পাওয়ার পর তাও আলোচনায় আসতে পারেননি
এরপর – ১৯৯০ সালে বিখ্যাত পরিচালক ক্যাপ্টেন এহতেশাম তার নাম পরিবর্তন করে নাম রাখেন সাদেক বাচ্চু এবং তারই পরিচালনার ছবি চাঁদনী ছবিতে তাকে নতুন রুপে পর্দায় আনেন – ছবিটি ১৯৯১ সালে মুক্তি পেলে সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শক হুমড়ে খেয়ে পড়েন
রাতা রাতী ভিলেন হিসেবে প্রতিষ্টা পেয়ে যান – ভিলেন সাদেক বাচ্চু – এরপর একে একে অভিনয় করেন প্রায় ৫০০ ছবিতে
তিনি – নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প ছবিতে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন –
এই মহা-তারকার সঙ্গে আমার জীবনের প্রথম ছবিতে পরিচয় হয় – বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন – পরিচালিত ” আদরের সন্তান ছবিতে – আমি – রবিউল ইসলাম রাজ – এই ছবিতে – সহকারী পরিচালক – ছিলাম, তাকে দেখে আমার মনে হয়েছে বহু মুখি প্রতিভার অভিনেতা মনে হয়েছে –
২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর – করোনায় আক্রান্ত হয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সাদেক বাচ্চু ভাইয়ের সাথে আমার অনেক সৃম্মি আছে, বাচ্চু ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে বেহেস্তবাসী করেন
