বিশেষ প্রতিনিধি:
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নিউজিল্যান্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটি উপলক্ষে স্থানীয় সময় অনুযায়ী এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজিল্যান্ড বিএনপির সভাপতি ডা.সাখাওয়াত হোসেন রনো,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড-বিএনপি’র প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম রতন এবং পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খান ।আরো উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড শাখা বিএনপির সহ-সভাপতি খুরশেদ আলম ও মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ আখতার,এবং দপ্তর সম্পাদক রিফাত আলম ভুইয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এদিন সৈনিক ও জনতার মিলিত শক্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বে আসেন।বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিপ্লব ও সংহতি দিবসে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।অনুষ্ঠানে নিউজিল্যান্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও দলের ঐক্য অটুট রাখার প্রত্যয়ে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

