নিউজিল্যান্ড শাখা বিএনপির দপ্তর সম্পাদক ও প্রবাসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রিফাত আলম ভূঁইয়া তার জীবনের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন। এ উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রিফাত আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিএনপির কার্যক্রমকে সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছেন। সংগঠন শক্তিশালী করা এবং প্রবাসে বাংলাদেশিদের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার কাছে প্রশংসিত।
জন্মদিনে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুভেচ্ছার বার্তা পাঠিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবাই তার সুস্থতা, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেছেন।

