জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ নিকলীতে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, আজ ১১ই সেপ্টেম্বর ২০২৫ই বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল নিকলী উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের নব গঠিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরের সভাপতিত্বে এবং ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেবদাস সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শেদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ আলী,বীর মুক্তিযোদ্ধা সফর আলী সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গণ, সাংবাদিক বৃন্দ প্রমুখ।।।

