জয়দেব আচার্য্য, নিকলী (কিশোরগঞ্জ)।।।
কিশোরগঞ্জ নিকলীতে আজ ৯ অক্টোবর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর এক ঘটিকায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার করা হয়েছে, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া,ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রাসেল উদ্দিন, ডাঃ মোঃ আবু সাঈদ, স্বাস্থ্য কমপ্লেক্সে র নার্সগণ, স্বাস্থ্য পরিদর্শক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও ব্র্যাক অফিসের সদস্য বৃন্দ প্রমুখ। মানবদেহের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয় আমাদের চোখ। অথচ চোখের যত্নের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আজকের আধুনিক বিশ্বে দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম, ধুলোবালি, দূষণ ইত্যাদির কারণে আমাদের চোখের সুস্থতা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চোখের সমস্যাগুলোর অবহেলার পরিণতি হতে পারে চিরদিনের মতো অন্ধত্বকে বরণ করে নেয়া। সুতরাং শিশুদের চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষার প্রতি ও
অন্ধত্ব থেকে রক্ষা পেতে চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির সতর্ক হতে হবে।।।।

