জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ নিকলী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান,হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা,এই পূজাকে ঘিরে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বিশেষ নজরদারিতে রাখেন য়াহাতে এই শারদীয় দূর্গা পূজা উৎসবটিতে কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয়,গত ২৮শে সেপ্টেম্বর ২০২৫ইং থেকে ২রা অক্টোবর ২০২৫ইং পর্যন্ত, গতকাল(১ অক্টোবর ২০২৫ইং বুধবার) রাত সাড়ে আটটার সময় জেলা প্রশাসক (ডিসি) নিকলী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পরিদর্শন কালে তিনি নিকলী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উৎসব মুখর পরিবেশ দেখে খুবই খুশি হন,নিকলী উপজেলার পূজা মন্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে ডিসি ফৌজিয়া খান সাংবাদিকদের জানান নিকলীতে এসে আমি খুব খশি হয়েছি এখানকার সার্বিক পরিস্থিতি খুবই ভালো প্রচুর ভক্তদের আগমন দেখতে পেয়েছি জেলা প্রশাসনের নির্দেশে নিকলী উপজেলা প্রশাসন তার দায়িত্ব খুব সুন্দর ভাবে পালন করেছেন, সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা জানান,মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী,,নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিন অর রশিদ সৈকত , নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়দেব আচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সুকুমার বর্মন, সদস্য সচিব সেন্টু তালুকদার, প্রমুখ।।

