
বিশেষ প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত রাস্তার উন্নয়নকাজ নিজস্ব অর্থায়নে শুরু করেছেন সফল ইউপি সদস্য হাজী মিজানুর রহমান।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থা সহজ করতে রাস্তার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়।এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধি হিসেবে হাজী মিজানুর রহমানের এমন উদ্যোগ প্রশংসনীয়। নিজস্ব অর্থায়নে রাস্তার উন্নয়নকাজ করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয়রা আশা করছেন, কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের চলাচল সমস্যা অনেকটাই দূর হবে।
