
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলটি টঙ্গী পূর্ব থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য, অপপ্রচার ও অশান্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। তারা বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
