
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কালবের চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি: আগস্টিন পিউরিফিকেশন। এক বার্তায় তিনি সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান এবং এই পবিত্র দিনে সৃষ্টিকর্তার অশেষ রহমত ও মাগফিরাত কামনা করেন।তিনি আরো বলেন আমাদের দেশের মানুষ উৎসব প্রিয়, যে যার ধর্ম পালন করলেও উৎসবটা সবাই মিলে একসাথে উপভোগ করেন।
মি: আগস্টিন পিউরিফিকেশন তাঁর বার্তায় বলেন, ‘‘ঈদ একটি বিশেষ উপলক্ষ যা আমাদের আত্মশুদ্ধি, সহানুভূতি এবং মানবতার প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। রমজান মাসের সিয়াম ও ইবাদত আমাদের একত্রিত হতে এবং সমাজে ভালোবাসা, শান্তি ও সেবার মনোভাব ছড়িয়ে দিতে সহায়ক হয়।’’
তিনি আরও বলেন, ‘‘ঈদুল ফিতর আমাদেরকে নতুন করে একে অপরের প্রতি সহমর্মিতা এবং শ্রদ্ধা প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে। এই আনন্দের দিনে আমাদের উচিত আমাদের সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং একে অপরকে সাহায্য করে সমাজের কল্যাণে কাজ করা।’’
মি: আগস্টিন পিউরিফিকেশন সকলকে ঈদের এই পবিত্র দিনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জীবনক রহমতে পূর্ণ করার দোয়া করেন।
