গাজীপুর মহানগরীর ৪৭ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী বৃহত্তর থানা ছাত্রদল এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আইয়ুব আলী বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।
তিনি ৪৭ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

