বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ এবং আরিফ অ্যান্ড প্রেস ডিজিটাল প্রিন্টহাউসের প্রোপাইটর মোহাম্মদ আরিফ হোসেন দেশবাসীসহ টঙ্গী এলাকার সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে সৌহার্দ্য ও মানবিকতা আরও সুদৃঢ় হয়।
মোহাম্মদ আরিফ হোসেন আরও বলেন, ঈদ আমাদেরকে ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

