নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পীর সৈয়দ রয়েল হায়দার।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই পবিত্র মাস আমাদেরকে মানবতার কল্যাণে আরও নিবেদিত হতে উদ্বুদ্ধ করে। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে নৈতিক ও মানবিক মূল্যবোধে নিজ নিজ অবস্থান থেকে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রমজান আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তির বন্ধন দৃঢ় করে। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত ইবাদত।শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।

