সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাউজিং সোসাইটির সাবেক সম্মানিত চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশনের নামে পরিকল্পিতভাবে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার ছড়ানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
উল্লেখ্য, মিস্টার আগস্টিন একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দীর্ঘদিন হাউজিং সোসাইটির কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর নেতৃত্বে সোসাইটির অগ্রগতি ও উন্নয়ন ছিল দৃশ্যমান। অথচ বর্তমানে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
আমরা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও অপমানজনক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। অন্যথায় এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিশেষে, সমাজের বিবেকবান ও সচেতন নাগরিকদের কাছে অনুরোধ – গুজব কিংবা অপপ্রচারে কান না দিয়ে সত্য যাচাই করে মতামত গঠন করুন।

