আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন, ইনশাআল্লাহ।
তিনি যেন সুস্থ, নিরাপদ ও সসম্মানে দেশে পৌঁছাতে পারেন—এই প্রত্যাশায় দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী।
জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং প্রিয় নেতাকে অভিনন্দন ও স্বাগত জানাতে নিউজিল্যান্ড পোস্ট-এর সঙ্গে সমন্বয় করে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে, যা প্রবাসে অবস্থানরত বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের জন্য এক ব্যতিক্রমী ও গৌরবোজ্জ্বল উদ্যোগ।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মানুষের মুখে মুখে এখন একটাই কথা—
“২৫ তারিখ, লিডার আসছে।”
নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থক, কর্মী ও নেতৃত্বে থাকা সকলেই অধীর আগ্রহে আগামীকালের প্রতীক্ষায় রয়েছেন। ইনশাআল্লাহ, আমাদের নেতা সুস্থভাবেই দেশে ফিরে জাতিকে নতুন দিকনির্দেশনা দেবেন।
নিউজিল্যান্ড বিএনপি’র সংগ্রামী সভাপতি ডা. সাখাওয়াত হোসেন রনো-এর সার্বিক নেতৃত্বে এবং বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ রিফাত আলম ভূঁইয়া -এর তত্ত্বাবধানে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ ও প্রকাশনাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

