বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরসিন্দুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ মিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে বিএনপির এই সংগ্রামে প্রবাসী নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

