গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে, ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী ।
তাদের ভাষ্য অনুযায়ী, মনোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আর্থিকসহ যাবতীয় সহযোগিতা করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করতে মামলাগুলো দায়ের করেন ।
স্থানীয়রা আরও জানান, মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিকভাবে তাঁকে দমন করতেই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে তারা মনে করেন। এলাকাবাসী অবিলম্বে এই মামলাগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনোয়ার হোসেন খোকনসহ তার পরিবারের সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

